মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

প্রশাসনে আসছে নতুন মুখ, আগামী ছয় মাসে অবসরে যাচ্ছেন ২২ সচিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৬ বার পড়া হয়েছে

চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সরকারের অন্তত ২০ জন সচিব অবসরে যাবেন। এই সময়ের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদও শেষ হবে আরও দুই সিনিয়র সচিবের। ফলে প্রশাসনের শীর্ষ পদগুলোতে আসবে নতুন মুখ। এর মধ্য দিয়ে দীর্ঘদিন প্রশাসনে প্রভাব বিস্তার করা ক্যাডার সার্ভিসের বড় দুই ব্যাচ ’৮৪ ও ’৮৫-এর কর্মকর্তাদের আধিপত্য শেষ হবে। যদিও ইতিমধ্যে এই দুই ব্যাচের বেশির ভাগ কর্মকর্তাই অবসরে চলে গেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৭ অক্টোবর থেকে আগামী বছরের ৩ এপ্রিল পর্যন্ত অবসরোত্তর পিআরএল-এ যাবেন সরকারের ২০ জন সচিব।

 

তাদের মধ্যে ’৮৪, ’৮৫ ও ’৮৬ ব্যাচের কর্মকর্তা রয়েছেন। আগামী ৭ অক্টোবর পিআরএল-এ যাবেন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. নূর-উর-রহমান। ১৬ অক্টোবর পিআরএল এ যাবেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। তিনি ’৮৫ ব্যাচের কর্মকর্তা। ১৬ অক্টোবর চাকরির মেয়াদ শেষ হচ্ছে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শামীমা নার্গিসের। তিনি ’৮৫ ব্যাচের কর্মকর্তা। ৩১ অক্টোবর অবসরে যাবেন ’৮৫ ব্যাচের কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসাইন। ১৫ নভেম্বর পিআরএল এ যাবেন অষ্টম ব্যাচের কর্মকর্তা ও বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ। ২৮ নভেম্বর চাকরি শেষ হচ্ছে তথ্য সচিব কামরুন নাহারের। আগামী ১৭ ডিসেম্বর অবসরে যাবেন মো. দিলওয়ার বখ্ত। ’৮৪ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে কর্মরত রয়েছেন। ৩০ ডিসেম্বর চাকরি থেকে বিদায় নেবেন ’৮৫ ব্যাচের কর্মকর্তা রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা। ৩১ ডিসেম্বর চাকরির মেয়াদ শেষ হচ্ছে দুই সচিবের। এদের মধ্যে একজন হচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ’৮৫ ব্যাচের কর্মকর্তা ড. আহমদ কায়কাউস। অন্যজন ভূমি সচিব একই ব্যাচের মো. মাক্ছুদুর রহমান পাটোয়ারী। আগামী বছরের ৪ জানুয়ারি চাকরি শেষ হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব অষ্টম ব্যাচের কর্মকর্তা মো. আলী নূরের। ৫ জানুয়ারি অবসরে যাবেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ। তিনি ’৮৫ ব্যাচের কর্মকর্তা। ১২ জানুয়ারি অবসর নিচ্ছেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) ’৮৫ ব্যাচের সুবীর কিশোর চৌধুরী।

১৪ জানুয়ারি অবসরে যাবেন পরিকল্পনা কমিশনের সচিব ’৮৫ ব্যাচের কর্মকর্তা মো. আসাদুল ইসলাম। ২ ফেব্রুয়ারি চাকরির মেয়াদ শেষ হচ্ছে সিনিয়র সচিব মো. আলমগীরের। ’৮৪ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে নির্বাচন কমিশনে রয়েছেন। ’৮৫ ব্যাচের আরেক কর্মকর্তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এস এম জিয়াউল আলমের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৪ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি অবসরে যাবেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ’৮৫ ব্যাচের মো. জাকির হোসাইন আকন্দ। ২৮ ফেব্রুয়ারি চাকরির মেয়াদ শেষ হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারের। একই দিনে অবসরে যাবেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) বেগম উম্মুল হাছনা। দুজনই ’৮৫ ব্যাচের কর্মকর্তা। ৩ মার্চ অবসরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগামী ছয় মাসে ২০ জনেরও বেশি কর্মকর্তা অবসরে যাওয়ার ফলে নতুন কর্মকর্তারা সচিব হওয়ার সুযোগ পাবেন। এতে প্রশাসনের কাজেও গতি বাড়বে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com