শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

দেশে একদিনে করোনায় দেড় মাসে সবচেয়ে কম মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ বার পড়া হয়েছে

দেশে প্রাণঘাতি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে, যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া এক দিনে করোনা শনাক্ত হয়েছে মোট ১ হাজার ৬১৫ জনের। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৩ জনে। আর মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৮ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়।

 

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১শতাংশ।

 

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com