রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে সাংস্কৃতি ব্যক্তিত্ব হামিদুল হক মুকুল আর নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের শহরের সংস্কৃতি অঙ্গণের পরিচিত ‍মুখ সুরঙ্গম শিল্পী গোষ্ঠীর সভাপতি ও কৃষি বিভাগের কর্মকর্তা এবিএম হামিদুল হক মুকুল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামের সন্তান এবিএম হামিদুল হক মুকুল দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

 

জেলায় সংস্কৃতিচর্চা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার প্রতিষ্ঠিত সুরঙ্গম শিল্পী গোষ্ঠী। তার মৃত্যুতে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সাংস্কৃতিক অঙ্গণ গভীরভাবে শোকাহত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com