শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ঋণ করে চলছে শিক্ষকদের সংসার!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় ৩৫টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুল। এসব স্কুলে কর্মজীবী তিন শতাধিক শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। চলমান করোনা পরিস্থিতিতে সারা দেশের মতো এ উপজেলার কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ থাকায় আর্থিক সংকটের মুখে পড়েছেন এসব শিক্ষক। অধিকাংশ শিক্ষক-কর্মচারী ঋণ করে সংসার চালাচ্ছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, উলিপুর উপজেলায় প্রায় ৩৫টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুলে প্রায় ৩৫০ জন শিক্ষক-কর্মচারী চাকরি করেন। করোনার সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বৃদ্ধি করা হলে চরম হতাশায় পড়েন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা। প্রায় ছয় মাস ধরে প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা না পাওয়ায় ঋণের বোঝা বাড়ছে তাঁদের। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আকতার আমিন বলেন, সরকারি যাবতীয় কার্যক্রমের সঙ্গে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা জড়িত। বৈশ্বিক এ মহামারির কবলে পড়ে উপার্জনহীন হয়ে পড়েছেন কয়েক শ শিক্ষক-কর্মচারী। বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীর অভিভাবকরা বেতন পরিশোধ না করায় স্কুল মালিকরা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে পারছেন না। যার ফলে এমন নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কর্মহীন হয়ে পড়া শিক্ষক-কর্মচারীদের বিষয়ে সরকারের আর্থিক সহযোগিতার দাবি জানান তিনি।

 

এম এ মডেল ইংলিশ ভার্সন স্কুলের পরিচালক আমিনুল ইসলাম বলেন, এমন দুর্দিনে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের বিষয়টি মাথায় রেখে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাসহ স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com