বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

ফের মুখরিত হয়ে উঠেছে পবিত্র কাবা প্রাঙ্গণ

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৮৮ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের মুখরিত হয়ে উঠেছে পবিত্র কাবা প্রাঙ্গণ। ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশে মসজিদুল হারামে প্রবেশ করতে পারবেন।

 

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি জানিয়েছেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

 

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ লাখ মানুষ ওমরাহ সেবা দিতে তৈরি হওয়া অ্যাপ ‘ইতমারনা’ ইন্সটল করেছেন। এদের মধ্যে ১২ লাখ তাদের রেজিস্ট্রিশন সম্পন্ন করেছেন।

করোনার সংক্রমণ ও বিস্তার রোধে দীর্ঘ ছয় মাস হজ ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা থাকার পরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ৪ অক্টোবর থেকে হাজীদের জন্য হারামাইন শারিফাইনকে উন্মুক্ত করা হয়।

 

মোট তিন ধাপে এবারের ওমরাহ পালিত হচ্ছে। প্রথম দুটি ধাপের পর তৃতীয় ধাপে গিয়ে ওমরাহ পালন স্বাভাবিক করা হবে। প্রথম ধাপে একজন ওমরাহ পালনকারী মাত্র তিন ঘণ্টা সময় পেয়েছেন। অর্থাৎ নির্ধারিত এলাকায় প্রবেশ ও ওমরাহ পালন শেষে বের হওয়া পর্যন্ত তিন ঘণ্টা সময় বরাদ্দ ছিল।

 

প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার মানুষ ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের দ্বিতীয় ধাপ শুরু হল গতকাল থেকে। মসজিদুল হারামের ধারণক্ষমতার ৭৫ শতাংশ তথা ১৫ হাজার লোক ওমরাহ পালন করতে পারবেন এই ধাপে।

 

তৃতীয় ধাপ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। তখন বিদেশি নাগরিকরাও ওমরাহ পালনের অনুমতি পাবেন। এ ধাপে একসঙ্গে ২০ হাজার এবং প্রতিদিন ৬০ হাজার লোক ওমরাহ পালন করতে পারবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com