শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বন্ধ হয়ে গেল প্রাথমিক শিক্ষকদের বদলি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২০৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারীর চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ করে দিয়েছে সরকার। বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে রবিবার নয়টি বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সব ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।

 

দেশের সব জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ছাড়াও উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। সারা দেশে ৬৫ হাজারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখের বেশি শিক্ষক রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com