বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

করোনামুক্ত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৩৬ বার পড়া হয়েছে

তৃতীয়বারের পরীক্ষাতেও পজিটিভ হয়েছিলেন। ফলে চীরপ্রতিদ্বন্দ্বী মেসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে ১৯ দিনের মাথায় চতুর্থবারের পরীক্ষাতে করোনাভাইরাস থেকে মুক্ত হলেন জুভেন্টাস তারকা।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে রোনালদোর ক্লাব তার করোনামুক্ত হওয়ার খবর সম্পর্কে অনুরাগীদের জ্ঞাত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, তুরিনের বাড়িতে তাদের দলের মধ্যমণিকে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না।

গত ১৩ অক্টোবর দেশের হয়ে উয়েফা নেশনস লিগ চলার মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। ফ্রান্স থেকে লিসবনে ফেরার পর তার কোভিডের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত তাকে লিসবনে হোম আইসোলেশনে পাঠানো হয়। এরপর কয়েকদিন পর মেডিক্যাল ফ্লাইটে চড়ে লিসবন থেকে তুরিনে উড়িয়ে আনা হয় জুভেন্টাস তারকাকে। তবে তুরিনে এসেও আইসোলেশনে থাকতে হয়েছিল তাকে।

 

দেশের জার্সিতে রাশিয়ার বিরুদ্ধে ম্যাচটি মিস করার পর জুভেন্টাসের জার্সিতে সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে ৪টি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। যার মধ্যে গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচটি অন্যতম।

 

অবশেষে গতকাল শুক্রবার সকল উৎকণ্ঠার অবসান হল। এদিন ক্রিশ্চিয়ানোর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পুনরায় কোভিড পরীক্ষা করা হয়। এবং সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে জুভেন্টাস কর্তৃপক্ষ। তাই আপাতত জুভেন্টাস শিবিরে যোগ দিতে কোনও অসুবিধা নেই পর্তুগিজ ফুটবল তারকার। তবে আগামী রবিবার অ্যাওয়ে ম্যাচে স্পেজিয়ার বিরুদ্ধে কোচ আন্দ্রে পিরলো তাকে মাঠে নামাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com