সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

কিশোরগঞ্জের ইটনায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৯৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড হীরা ধান-৬ এর বীজ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে জেলা কৃষকলীগের ব্যবস্থাপনায় ও ইটনা উপজেলা কৃষকলীগের আয়োজনে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

 

অনুষ্ঠানে ইটনা উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষকনেতা আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ইসমাইল হোসেন, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরি কামরুল হাসান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, দপ্তর সম্পাদক দীপক দাস, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এস এক আলমগীর, কৃষিবিদ মো: আসাদুল আলম রিজিওনাল ম্যানেজার সুপ্রীম সিড কম্পানি লিমিটেড কিশোরগঞ্জ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com