বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

আইনি লড়াইয়ে হেরে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৬৩ বার পড়া হয়েছে

জর্জিয়া ও মিশিগানে আইনি লড়াইয়ে হেরে গেছে ট্রাম্প শিবির। ভোটে জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রমাণ না দেয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিবিরের মামলা প্রত্যাহার করেন বিচারক। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিশিগান ও জর্জিয়াতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে।

কিন্তু সেখানে কোনো জালিয়াতির প্রমাণ দিতে পারে নি রিপাবলিকান শিবির। ফলে আদালতের লড়াইয়ে এ দুটি রাজ্যে হেরে যাওয়ার পর নেভাদায় তারা নতুন করে অনিয়মের অভিযোগে মামলা করার কথা জানিয়েছে। ট্রাম্প শিবিরের অভিযোগ, সেখানে বিলম্বে যাওয়া ৫৩টি ব্যালট মূল ব্যালটের সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। মিশিগানে তারা ভোট গণনা বন্ধ করার আবেদন জানিয়েছে। কিন্তু বৃহস্পতিবার দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছেন রাজ্যের বিচারকরা।

 

জর্জিয়ার সুপেরিয়র কোর্ট জজ জেমস ব্যাস বলেছেন, ব্যালট নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, প্রমাণ না থাকায় সেই অভিযোগের বৈধতা নেই। মিশিগানের বিচারক সিনথিয়া স্টিফেনস বলেছেন, অভিযোগের কোনো সত্যতা পাই নি। এসব রায়ের পর ট্রাম্প শিবিরের কোনো মন্তব্য পাওয়া যায় নি। তবে তারা এটা বলেছে যে, নেভাদার জনপ্রিয় এলাকা ক্লার্ক কাউন্টিতে ভোটে অনিয়ম হয়েছে। এ তিনটি রাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। জর্জিয়ায় তিনি ট্রাম্পকে ছুঁই ছুঁই করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com