বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

টিয়া পাখির বুদ্ধিতে বাঁচলো জীবন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৬৭ বার পড়া হয়েছে

পোষা টিয়া পাখির বুদ্ধিতে আগুনের হাত থেকে বাঁচলেন এক ব্যক্তি। অ্যান্টন এনগুয়েন নামের এই ব্যক্তি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা। প্রতিদিনের মতো রাতে ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ পোষা টিয়া তার নাম ধরে ডাকতে থাকে। পরবর্তী সময়ে তিনি ধোঁয়ার গন্ধ পান এবং বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান।

স্থানীয় একটি সংবাদমাধ্যমে অ্যান্টন এনগুয়েন বলেন, ‘একটি বিস্ফোরণ হয়। এরপর আমার পোষা টিয়া এরিকের চিৎকারে ঘুম ভাঙে। দ্রুত এরিককে নিয়ে বাইরে বের হই। পরে বাড়ির পেছনের অংশে ধোঁয়া দেখতে পাই। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তবে এখন ঠিক আছি।’

 

এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। কুইন্সল্যান্ডের দমকল ও জরুরি সেবা বিভাগের ভারপ্রাপ্ত পরিদর্শক ক্যাম থমাস জানান, টিয়া পাখি তার মালিককে ‘অ্যান্টন অ্যান্টন’ বলে ডাকাডাকি করে। এই ডাক শুনেই ঘুম থেকে জাগা পান অ্যান্টন এনগুয়েন। পরবর্তী সময়ে বাড়িতে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com