শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

সর্বকনিষ্ঠ ‘কম্পিউটার প্রোগ্রামার’!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৩২১ বার পড়া হয়েছে

বয়স মাত্র ৬ বছর এবং দ্বিতীয় শ্রেণির ছাত্র। আর এই বয়সে নিজে নিজে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের এই শিশু। তার নামও উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। শিশুটির নাম আরহাম ওম তালসানিয়া। সে বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার হিসেবে নজির গড়ল।

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পিয়ারসন ভিইউই টেস্ট সেন্টারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় পাশ করার পরই বিশ্বের সবচেয়ে কময় বয়সী কম্পিউটার প্রোগ্রামার হয় আরহাম। কিন্তু এত অল্প বয়সে কীভাবে প্রোগ্রাামিং শিখল শিশু আরহাম?

 

এক সাক্ষাৎকারে সে নিজেই জানায় আসল সত্যিটা। আরহামের কথায়, ‘আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছে। দু’বছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। পরে জানতে পারি আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে।’

 

এরপর বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নিজেই ছোট ছোট গেম বানানো শুরু করে আরহাম। পরবর্তীতে নিজের কাজ সংস্থার কাছে পাঠায় আরহাম। কয়েকমাস পরই পাইথনের পক্ষ থেকে আরহামের ওই কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এরপরই রেকর্ডবুকে নাম উঠল তার। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com