রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

বেড়েছে শনাক্ত, সর্বনাশা করোনায় আরও ২১ মৃত্যু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৪৮ বার পড়া হয়েছে

সর্বনাশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে মোট ৬২১৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২১৩৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।

 

এর আগে রবিবার (১৫ নভেম্বর) দেশে আরও ১ হাজার ৫৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২১ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৪৮ লাখ ৯ হাজার ১০৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ২৪ হাজার ৩১৭ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৮১ লাখ ৩৫ হাজার ৫২৪ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com