রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

বগুড়ায় মাস্ক না পরায় ৫০ জনকে জেল ও জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৯৪ বার পড়া হয়েছে

বগুড়ায় মাস্ক না পরার দায়ে ৩ জনকে কারাদণ্ড ও ৪৭ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) শহরের সাতমাথা ও মাটিডালীতে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

 

সকাল সাড়ে ১১টায় শহরের সাতমাথায় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও নাছিম রেজা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) একই অপরাধে ৭ জনকে জেল ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮’র ২৫/১(খ) ও ২৫(২) অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ২ জনকে ১ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে ৭টি মামলায় ৩০ জনকে ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।

 

অপরদিকে শহরের মাটিডালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান। তিনি বেলা ১টায় অভিযান পরিচালনা করে ১৭ জনের ৩৪শ’ টাকা জরিমানা, ১ জনের ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।

 

তিনি জানান, পথচারীসহ সিএনজি চালিত অটোরিক্সা, ইজিবাইকগুলোতে চলাচলকারী চালক ও যাত্রীদের মাস্ক নিশ্চিত করতে অভিযান অব্যহত থাকবে।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com