সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করেছে ইটনা উপজেলার স্বাস্থ্য সহকারিরা

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪৭২ বার পড়া হয়েছে

টেকনিক্যাল স্কেল ও নিয়োগ বিধি সংশোধনসহ চারদফা দাবিতে বাংলাদেশ হেলথ এ্যাসিষ্টেন্ট এসোসিয়েশনের কর্মচারীরা কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্ম বিরতি পালন করেছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত কর্মবিরতি চলা অবস্থায় হাসপাতাল চত্ত্বরেই অবস্থান নেন তারা। এর আগে গত ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) কর্মবিরতি পালন করেছেন তারা। আজ দ্বিতীয় দিনের মতো চলছে তাদের এই আন্দোলন।

 

হেলথ এ্যাসিষ্টেন্ট এসোসিয়েশনের ইটনা উপজেলা শাখার স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জাহাঙ্গীর আলম মানিক সভাপতিত্বে এ সময় বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সভাপতি স্বাস্থ্য বিভাগীয় এসোসিয়েশন ইটনা উপজেলা জাহাঙ্গীর কবির চৌধুরী সহ সকল সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ অত্র উপজেলার সকল স্বাস্থ্য সহকারী বৃন্দ।

 

দাবি গুলো হলো- নিয়োগ বিধি সংশোধনসহ ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা ও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩ গ্রেড প্রদান করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। তারা জানান দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইপিআই সহ সকল কর্মসূচি হতে কর্মবিরতি চলমান থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com