বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা মচকে গেছে জো বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে

কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পিছলে পড়ে পা মচকে গেছে নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি।

রবিবার বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কন্নর এক বিবৃতিতে জানান, গত শনিবার বাইডেন তার কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পান। এখন হাঁটার জন্য তার আলাদা জুতা লাগতে পারে। খবর সিএনএনের

ডা. কেভিন ও’কন্নর বলেন, প্রাথমিক এক্সরেতে বাইডেনের পায়ে কোনো চির পাওয়া যায়নি। পরে সিটি স্ক্যানে হালকা চির পাওয়া যায়। এর আগে রোববার বাইডেনের অফিস এক ঘোষণায় জানায়, পায়ে আঘাত পেয়ে বাইডেন একজন অর্থোপেডিক্স চিকিৎসক দেখাতে যাচ্ছেন। জো বাইডেনের দুটি পোষা কুকুরই জার্মান শেফার্ড। গত ২০১৮ সালে একটি কুকুর কেনেন তিনি। অপরটি কেনেন ২০০৮ সালে।

 

আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বাইডেনের। এর আগেই এলো এই দুঃসংবাদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com