বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে ৪৪০ বোতল ফেনসিডিল’সহ মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ৪৪০ বোতল ফেনসিডিল’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তার কাছ থেকে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদকের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়।

 

আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব সেতুর পূর্ব পার্শ্বে নাটালের মোড় এলাকা হতে মাদক ব্যবসায়ী নবীর হোসেন (২৬), পিতা- সাদেক মিয়া, সাং- বাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান, (এস), বিএন এর নেতৃতে একটি আভিযানিক দল ৪৪০ বোতল ফেনসিডিল’সহ গ্রেফতার করে।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ সে তার মাইক্রোবাসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে বলে স্বীকার করে। র‌্যাব-১৪, সিপিসি-২ জানিয়েছে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে ৪৪০ বোতল ফেনসিডিল’সহ মাদক ব্যবসায়ী আটক"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com