সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

কিশোরগঞ্জে ভূমি কর্মকর্তা আতিক নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবীতে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে
ভূমি কর্মকর্তা আতিকুর রহমান

কিশোরগঞ্জে ভূমি উপ-সহকারী কর্মকর্তার কথিত সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা সুষ্ঠু তদন্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান (৪৬) এর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাটিকে রহস্যজনক দাবী করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবী উঠেছে। উক্ত দাবীতে কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে আজ দুপুর ১২ টায় কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু হয়।

 

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা উপ-সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমানের সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে ঘটনাটিকে পরিস্কার হত্যাকান্ড বলে দাবী করেন। তাই অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্য প্রকৃত সত্য উদঘাটনের দাবী জানান।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সকালে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কিশোরগঞ্জ-চামড়াবন্দর সড়কে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনসন্তোষ এলাকায় রহস্যজনকভাবে নিহত হন সৈয়দ আতিকুর রহমান। নিহত সৈয়দ আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার সৈয়দ আবু সাহিদের ছেলে। তিনি নিকলী উপজেলার ধারীশ্বর গ্রামের সৈয়দ বাড়ির সন্তান।

এ ঘটনায় নিহত আতিকের পিতা সৈয়দ আবু সাহিদ একজনকে আসামী করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com