বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৮ বার পড়া হয়েছে
হাম-রুবেলা টিকা

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক মুকুল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু তাহা মো. এনামুর রহমান এবং জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল।

সিভিল সার্জন জানান, ১৩টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর এবং অষ্টগ্রাম উপজেলায় আজ থেকে এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, ভৈরব ও বাজিতপুর উপজেলায়ও একযোগে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। অন্যান্য উপজেলায় ধাপে ধাপে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

 

কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ৮ লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। জেলার ৮ হাজার ২৪৯টি কেন্দ্রে স্বাস্থ্যবিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মোট ৭ হাজার ১০৩ জন কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করবে। হাওর এলাকায় বিশেষ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করা হবে। বাদপড়া শিশুদের টিকাদানের আওতায় আনতে মপ-আপ টিম প্রতি উপজেলায় ও পৌরসভায় ৬ দিন করে কাজ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com