বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পাকুন্দিয়ায় অনৈতিক কাজের অভিযোগে দুই নারীকে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৫০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনৈতিক ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার একটি ভাড়াটে বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান তাদের এ দন্ডাদেশ দেন। আজ সকালে পাকুন্দিয়া থানা পুলিশ তাদের কিশোরগঞ্জ জেল হাজতে পাঠিয়েছেন।

 

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হাপানিয়া গ্রামের খুর্শিদ উদ্দিনের স্ত্রী নাজমা খাতুন (৩৮) ও ভিটিপাড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩০)। এদের মধ্যে নাজমা খাতুনকে দুই মাস ও সাথী আক্তারকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

 

জানা যায়, উপজেলা সদরের ডাকবাংলার পিছনে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন নাজমা খাতুন। দীর্ঘদিন ধরে ওই ভাড়াটে বাসায় নাজমা খাতুন নিজে এবং বাহির থেকে কিছু নারী এনে অনৈতিক ও অসামাজিক কাজের ব্যবসা করতেন। এর ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে ওই ভাড়াটে বাসায় বাহির থেকে কিছু নারী এনে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ করছিল। টের পেয়ে আশপাশের লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পুরুষসহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমানকে জানায় পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত দুই নারীকে এ কারাদন্ডাদেশ দেন।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান বলেন, অশ্লীল ও অসামাজিক কাজে জড়িত থাকা অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলে জনতা। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৯৬০ এর ২৯৪ (ক) ধারায় তাদের এ কারাদন্ডাদেশ দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com