শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

জিম্বাবুয়েতে আবারও দেশব্যাপী লকডাউন জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ে সরকার দেশব্যাপী আবারও লকডাউন জারি করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়ে শনিবার এ লকডাউন জারি করা হয়।

 

লকডাউনকালে আগামী ৩০ দিন কেবলমাত্র হাসপাতাল, ঔষধের দোকান এবং সুপামার্কেটসমূহ খোলা থাকবে।
লকডাউনের কারণে দরিদ্র পরিবারগুলো এবং অনানুষ্ঠানিক চাকুরিজীবীরা আরো ঝুঁকির মধ্যে পড়বে। কারণ দেশটির অর্থনীতি ইতোমধ্যে সংকটে রয়েছে এবং তা কাটিয়ে উঠার চেষ্টা চলছিল।

জিম্বাবুয়ে সরকার মার্চ মাসে প্রথম লকডাউন জারি করে। কিন্তু ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির আশংকায় পদক্ষেপ শিথিল করা হয়। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্য মন্ত্রী কন্সতান্তিনো চিউনগা সাংবাদিকদের বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে পড়ায় লকডাউন জারি করতে হয়েছে।

 

জিম্বাবুয়েতে গত দু’মাসে করোনা সংক্রমণ ৮ হাজার ৩৭৪ থেকে বেড়ে ১৪ হাজার ৮৪ হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ৩৬৯ জন মারা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com