শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

করোনায় দেশে দারিদ্র্যের হার বেড়েছে দ্বিগুণ : গবেষণা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩১৪ বার পড়া হয়েছে
করোনায় দেশে দারিদ্র্যের হার বেড়েছে দ্বিগুণ : গবেষণা

২০১৮ সালের তুলনায় ২০২০ সালে দ্বিগুণ বেড়েছে দারিদ্র্যের হার। করোনাভাইরাসের প্রভাবে দেশে সার্বিক দারিদ্র্যের হার (আপার পোভার্টি রেট) বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশ। ২০১৮ সালে যা ছিল ২১ দশমিক ৬ শতাংশ।

শনিবার (২৩ জানুয়ারি) করোনায় দারিদ্র্যের হার নিয়ে এক অনলাইন আলোচনা সভায় গবেষণার ফলাফল তুলে ধরে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। ২০১৮ সালের সঙ্গে গত বছর দেশের দারিদ্র্য এবং জীবিকার সঙ্গে তুলনামূলক গবেষণা করেছে সানেম। গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, ২০২০ সালে করোনার প্রভাবে দেশে দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৪২ ভাগে।

দারিদ্র্যের হার ও আয় বৈষম্য কমানো না গেলে দারিদ্র্য বিমোচনে দেশের অর্জন অনেকটা পিছিয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান জানান, সানেমের হিসাবে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে বেতন কমেছে প্রায় ২৪ ভাগ চাকরিজীবীর। এছাড়া আয় কমেছে ২৯ ভাগ শ্রমিকের ও ৩২ ভাগ উদ্যোক্তার। সবচেয়ে বেশি দারিদ্র্যের হার রংপুর বিভাগে।

মহামারিতে কাজ হারানো, পারিশ্রমিক না পাওয়া, কর্মক্ষেত্র বন্ধ হওয়াসহ বিভিন্ন কর্মসংস্থান সমস্যার মুখোমুখি হয়েছে অনেকেই। আয় কমে যাওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য বহির্ভূত খাতে ব্যয় কমেছে ব্যাপকহারে।

প্রতিবেদনে জানানো হয়, দুই বছরে প্রায় ১৮ শতাংশ দরিদ্রতা বেড়েছে রংপুরে। জেলাটিতে ৫৭ দশমিক ৩ শতাংশ মানুষ দরিদ্রতা নিয়ে বসবাস করছে। এছাড়া সিলেটে ৩৫ শতাংশ, রাজশাহীতে ৫৫ দশমিক ৫ শতাংশ, খুলনায় ৪১ দশমিক ৮ শতাংশ, ঢাকায় ৩৮ দশমিক ৪ শতাংশ, ময়মনসিংহে ৪৬ দশমিক ২ শতাংশ, চট্টগ্রামের ৩৫ দশমিক ১ শতাংশ ও বরিশালে ২৯ দশমিক ৩ শতাংশ মানুষ দরিদ্রতা নিয়ে বসবাস করছে। ২০১৮ সালের তুলনায় ২০২০ সালে প্রায় প্রত্যেক জেলায় দরিদ্রতা দিগুণ হারে বেড়েছে।

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, করোনার প্রভাবে দরিদ্রতা ও আয় বৈষম্য বেড়েছে। এই হার কমানো না গেলে দেশ দারিদ্র্য বিমোচনের অর্জন থেকে অনেকটাই পিছিয়ে পড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুল মোকাদ্দেম জানান, দারিদ্র্যের হার কমিয়ে আনতে করোনা মোকাবিলা, নগদ লেনদেন কমানোসহ সামাজিক সুরক্ষা বৃদ্ধি, পণ্যের দাম সহনীয় রাখা, দুর্নীতি কমানো এবং কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com