রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

দেশে পৌঁছেছে করোনার ৫০ লাখ টিকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে
দেশে পৌঁছেছে করোনার ৫০ লাখ টিকা

এবার সরকারি অর্থায়নে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এলো করোনাভাইরাসের ভ্যাকসিন। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের ৫০ লাখ করোনা টিকা আজ সোমবার দেশে এসেছে। এদিন বেলা ১১টা ২০মিনিটে ভারতের মুম্বাই থেকে এয়ার চার্টার ফ্লাইট ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রতি কার্টনে ১২শ’ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা সাড়ে ১১টায় আসার কথা থাকলেও এর ১০ মিনিট আগে টিকাবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। এ সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাজমুল হাসান পাপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেওয়া হচ্ছে। সারা দেশে পাঠানোর আগে এই টিকা সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে। এরপর সরকারের চাহিদা অনুযায়ী, এই টিকা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া হবে।

গতকাল রবিবার বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালানটি গ্রহণ করার পর তা সরাসরি নেওয়া হবে টঙ্গীতে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে। ৫০ লাখ ডোজ টিকা হচ্ছে বাংলাদেশ সরকারের কেনা ৩ কোটি ডোজের প্রথম চালান বলেও জানান তিনি।

এর চার দিন আগে ভারতের উপহার হিসেবে ২০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। আর সেরাম থেকে ছয় মাসে ৩ কোটি টিকা কেনার চুক্তি আছে।

এদিকে, ঢাকার যে পাঁচ হাসপাতালে বুধবার টিকাদান কার্যক্রম শুরু হবে, সেসব হাসপাতালে পূর্বপ্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com