রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে পরকিয়ার জেরে নবী হোসেন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পরকিয়ার জেরে নবী হোসেন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

কিশোরগঞ্জের ভৈরবে পরকিয়ার জেরে নবী হোসেনকে হত্যার দায়ে এক নারীসহ দুইজনকে মৃত্যুদন্ড ও দুই জনকে খালাস দিয়েছে আদালত। সেই সাথে মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

গতকাল সোমবার (২৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজেশ^র এলাকার মোহন পাঠানের মেয়ে সুমনা বেগম শিলা (২৮) ও কাজী মনির মাষ্টারের ছেলে কাজী নজরুল ইসলাম (৩৫)। আদালতে কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকলেও সুমনা বেগম শিলা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজী মনির মাষ্টারের ছেলে কাজী নজরুল ইসলামের সুমনা বেগম শিলার বিবাহের পর দুইজনের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে সুমনা বেগম শিলা কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসায় থাকাকালীন নবী হোসেনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। নবী হোসেনের সাথে প্রেমের সর্ম্পক চলাকালিন আবারও নজরুল ইসলামের সাথে সুমনার পুনরায় প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এরই জেরে নবী হোসেন ও নজরুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয় এবং নজরুল ইসলামকে সাথে নিয়ে সুমনা বেগম শিলা তার ভাড়া বাসায় নবী হোসেনকে ডেকে নিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com