মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে যা বললো চীন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের পরিস্থিতি নিয়ে যা বললো চীন

মিয়ানমারে শীর্ষ নেতাদের গ্রেফতারের পর সেনাবাহিনী ক্ষমতাগ্রহণের ঘটনা চীন পর্যবেক্ষণ করছে। সোমবার একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মিয়ানমারে যা হয়েছে তা আমরা পর্যবেক্ষণ করছি এবং কী হচ্ছে তা বোঝার চেষ্টা করছি।

বিবৃতিতে আরো বলা হয়, চীন মিয়ানমারের বন্ধুসুলভ প্রতিবেশী। আমরা আশা করি, মিয়ানমারের সব পক্ষই সংবিধান ও আইনি কাঠামোর আওতায় যথাযথভাবে তাদের মতপার্থক্য পরিচালনা করে রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে।

মিয়ানমারে চীনের যথেষ্ট অর্থনৈতিক স্বার্থ রয়েছে। দেশটির মধ্য দিয়ে তেল-গ্যাস পাইপলাইনের বিশাল প্রকল্প রয়েছে চীনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com