শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠামইনে ধরা খেলেন ভুয়া পুলিশ কর্মকর্তা!

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে
মিঠামইনে ধরা খেলেন ভুয়া পুলিশ কর্মকর্তা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার সময় খোকন সরকার (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে মিঠামইন উপজেলার গোপদীঘি বাজার থেকে তাকে আটক করা হয়। খোকন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঢেকিয়া গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, খোকন সরকার নিজেকে পুলিশের দারোগা পরিচয় দিয়ে বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। এসময় ব্যবসায়ী তাকে এক হাজার টাকা দিলেও দারোগা খোকন সরকার আরও ৫০০ টাকা দাবি করেন। এতে ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করে মিঠামইন থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে মিঠামইন থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মিথ্যা পরিচয় ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে মিঠামইন থানায় মামলা রুজু করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com