শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিকলীতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী শুরু

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে
নিকলীতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী শুরু

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।

 

কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস ভূইয়া (জনি), নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুর হক আয়াজ, নিকলী থানা অফিসার ইনর্চাজ সামছুল আলম সিদ্দিকী। নিকলী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কর সিদ্দিক।

 

উক্ত টিকাদান কর্মসূচী অনুষ্ঠান নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস ভূইয়া (জনি) টিকা নিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর টিকা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, পুলিশের কর্মকর্তা বৃন্দ এবং সাধারণ জনগণ টিকা গ্রহন করেন।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না (ইউএনও) বলেন ৫৫ বছর উর্ধ্ব সকলকে অনলাইনে নিজে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে আই ডি কার্ডসহ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হল।

এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী সকল সম্মুখ সারির কর্মকর্তা, কর্মচারী ও জন প্রতিনিধিদেরকে টিকা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কোন প্রকার গুজব ও মিথ্যা অপপ্রচার না শোনার জন্য সকলকে অনুরোধ করা হল। এই টিকা সম্পূর্ণ মানসম্মত ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদস্য সচিব ডা. খান নূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর অনুষ্ঠানটি হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com