শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টানা ৫ দিন বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২১ বার পড়া হয়েছে
টানা ৫ দিন বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক

ডাটা সেন্টার স্থানান্তরের জন্য মার্কেন্টাইল ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির আবেদনের পর এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মার্কেন্টাইল ব্যাংক জানিয়েছে, আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন ব্যাংকের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ), ইসলামী ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিংসহ সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকিং লেনদেন আরও সুরক্ষিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডাটা সেন্টার স্থানান্তরের ফলে ব্যাংকের গ্রাহকরা সর্বাধুনিক ও সুরক্ষিত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, সারা দেশে বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের ১৫০টি শাখা রয়েছে। এর মধ্যে ২৫টি শাখায় সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবাও প্রদান করছে ব্যাংকটি। এছাড়া ব্যাংকের ১৮৫টি এটিএম বুথ, ২০টি সিডিএম এবং ১০২টি এজেন্ট আউটলেট রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com