মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কাল থেকে শুরু হচ্ছে ইরান-রাশিয়া যৌথ নৌ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে ইরান-রাশিয়া যৌথ নৌ মহড়া

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার অংশগ্রহণে যৌথ নৌ-মহড়া আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে। উত্তর ভারত মহাসাগরে মহড়া চালানোর জন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি। খবর পার্সটুডে’র।

মহড়ায় অংশ নেবে ইরান এবং রাশিয়ার নৌ বাহিনী তবে এর পাশাপাশি ইরানের বিমানবাহিনীর একটি অংশ যোগ দেবে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে ‘দ্যা মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ’।

মহড়ায় যোগ দিতে এরইমধ্যে রাশিয়া একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার পাঠিয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি জানিয়েছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হবে। তিনি বলেন শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে ইরান ও রাশিয়া নৌ মহড়া শুরু করতে যাচ্ছে।

মহড়ার উদ্দেশ্য সম্পর্কে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি আগেই জানিয়েছেন, সাগরে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com