শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই আর নেই

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই আর নেই

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার (৭২) মারা গেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আজ মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গোলাম কিবরিয়ার ছেলে মাযহার কিবরিয়া পরশ জানান, তার বাবা প্রায় দেড় মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কয়েক দিন পর আবার শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।

গোলাম কিবরিয়া জব্বার টানা দুই যুগ খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ পর্যন্ত দুইবার খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে দীর্ঘদিন কৃষ্ণপুর হাজী আলী আকবর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (প্রতিষ্ঠাকালে) এবং কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। আজ মঙ্গলবার সকালে স্বজনরা তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। আসর নামাজ শেষে খালিয়াজুরীর কৃষ্ণপুর গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

কিবরিয়া জব্বারের মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমানসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com