বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

গরুর দাম তিন কোটি ১১ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪০ বার পড়া হয়েছে
গরুর দাম তিন কোটি ১১ লাখ টাকা!

সোয়া এক বছর বয়সী একটি গরু কত দামে বিক্রি হতে পারে? মাথা চুলকেও সঠিক উত্তর দিতে পারবেন না। যুক্তরাজ্যের একটি গরুর দাম শুনলে চোখ কপালে উঠবেই। নিলামে গরুটির দাম উঠেছে তিন কোটি টাকারও বেশি!

গরুটির নাম পস স্পাইস। মধ্য ইংল্যান্ডে জন্ম এটির। নিলামে এটির দাম উঠেছে বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা। দামের নিরিখে এরই মধ্যে বিশ্বরেকর্ড করে ফেলেছে গরুটি। এর আগে এত দামে কোনো গরু বিক্রি হয়নি।

ভিক্টোরিয়া বেকহ্যামের ভক্ত এই গরুর মালিক। সেই কারণে জন্মের পর তিনি এর নামও রাখেন পস স্পাইস। গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম প্রথমে ‘স্পাইস গার্লস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। স্পাইস গার্লস একটি গানের ব্যান্ড। এই ব্যান্ডের হয়েই গান করতেন ভিক্টোরিয়া। তখন তিনি পরিচিত ছিলেন পস স্পাইস হিসেবে।

এই গরুটির মায়ের নাম ছিল জিঞ্জার স্পাইস। স্পাইস গার্লসের এক গায়িকার নাম ছিল জিঞ্জার স্পাইস। ক্রিস্টাইন উইলিয়ামস এবং তাঁর মৃত বাবা ডন দুজনে মিলে গরুর খামার তৈরি করেছিলেন। ১৯৮৯ সালে খামারটি চালু হয়েছে। খামারের গরু প্রতিবছরই নিলাম হয়। এ বছরও হয়েছে। এ বছর যে দাম উঠেছে তা কোনো বছর ওঠেনি। ক্রিস্টাইনের কাছে এটা স্বপ্নের মতো। এত দাম দিয়ে কে কিনলেন গরুটি? ম্যানচেস্টার ও কেমব্রিয়ার কয়েকজন গবাদি পশু কারবারির যৌথ উদ্যোগে গরুটি কেনা হয়েছে। তবে তাঁরা গরুটিকে ফের নিলামে বিক্রি করে লাভ করবেন, না অন্য কিছু করবেন, তা জানা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com