শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠামইনে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে
মিঠামইনে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

.
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের চিতাশাল এলাকায় মাদকাবরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে মিঠামইন থানা পুলিশের একটি টিম।

.
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার ঢাকী ইউনিয়নের কোলাহানি বড়হাটি গ্রামের আবদুল আলীর ছেলে আপন মিয়া (৫৫), একই এলাকার জনাব আলীর ছেলে হাসান আলী (৪৫) ও ঢাকী ইউনিয়নের চারিগ্রামের মৃত সোরাব মিয়ার ছেলে উত্তম (৫০)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়। গ্রেফতারকৃতদের আসামী করে এসআই মো: নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে মিঠামইন থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

.
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির রব্বানী বলেন, এটি বিট পুলিশিং সেবার সুফল। মিঠামইন থানা পুলিশ মাদক সহ যেকোন অপরাধের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মিঠামইন থানায় আরও মামলা রয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com