বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসলো রিয়েলমি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে
১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসলো রিয়েলমি!

তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি প্রথমবারের মত তাদের স্মার্টফোনের সাথে নিয়ে এসেছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ২ মার্চ, ২০২১ তারিখে অনুষ্ঠিত অনলাইন ক্যামেরা ইনোভেশন ইভেন্টে রিয়েলমি এইট সিরিজের ফোনের এই আকর্ষণীয় ফিচারটি উন্মোচিত হয়।

রিয়েলমি’র এই নতুন সংযোজন তরুণদের স্মার্টফোন-ফটোগ্রাফিকে নিঃসন্দেহে নতুন মাত্রা দিলো। ছবির নজরকাড়া স্পষ্টতার পাশাপাশি বিশ্বের প্রথম টিল্ট-শিফট টাইম-ল্যাপ্স ভিডিও সুবিধা, স্টারি টাইম-ল্যাপ্স ভিডিও সুবিধা এবং দুর্দান্ত সব পোর্ট্রেট ফিল্টারের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার প্রেমে পড়বেন যেকোনো ব্যবহারকারী।

রিয়েলমি এইট সিরিজের প্রাইমারি ক্যামেরার সাথে ১০৮ মেগাপিক্সেল সেন্সর এইচএম২, নাইন-ইন-ওয়ান পিক্সেল বিনিং, আইএসওসেল প্লাস এবং স্মার্ট-আইএসও যুক্ত করেছে, ফলে এখন যেকোনো পরিমাণ আলোর মাঝেই তোলা যাবে পরিষ্কার ও ঝকঝকে ছবি।

ইন-সেন্সর জুম প্রযুক্তির মাধ্যমে জুমকৃত অংশের ছবি স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে প্রয়োজন হবে কেবলমাত্র ১২ মেগাপিক্সেল। ক্ল্যারিটি এনহ্যান্সমেন্ট অ্যালগরিদমের সাহায্যে ছবিকে প্রসেস করার পর এর মান অনেক অপটিক্যাল টেলিফটো লেন্সের ছবির চেয়েও উন্নততর হয়ে ফুটে উঠবে ব্যবহারকারীদের গ্যালারিতে।

স্টারি ফটো ভিত্তিক একটি টাইম-ল্যাপ্স ভিডিও অ্যালগরিদমের মাধ্যমে রিয়েলমি প্রথমবারের মত তাদের এই ক্যামেরাটি নিয়ে এসেছে। এটি ৪৮০ সেকেন্ডের মধ্যে ৩০টি ছবি তোলার মাধ্যমে একটি ১ সেকেন্ডের টাইম-ল্যাপ্স ভিডিও প্রস্তুত করতে পারে, অর্থাৎ ক্যামেরাটির প্রযুক্তিগত আধুনিকতা, একে সাধারণ সময়ে চলমান যেকোনো ধারণকৃত দৃশ্যকে ৪৮০ গুণ দ্রুত প্রদর্শন করতে সক্ষম।

এর টিল্ট-শিফট লেন্সের সমন্বয়ে যেকোনো ছবির একটি নির্দিষ্ট অংশকে পরিষ্কার এবং বাকিসব অংশকে ব্লার বা ফোকাসের বাইরে রাখা সম্ভব, যার মাধ্যমে যেকোনো সাধারণ ছবিতেই একটি মিনিয়েচার ওয়ার্ল্ডের আবহ তৈরি করা সম্ভব। একই সাথে যেকোনো ছবিকে শতভাগ মনের মত করে ক্যাপচার করার জন্য টিল্ট-শিফট মোডের সাথে রয়েছে আকার-আকৃতি, কোণ, অবস্থান, বোকেহ ইফেক্টের আকার এমনকি বোকেহ এরিয়া এবং পরিষ্কার এরিয়ার মধ্যকার ট্রান্সিশন ইফেক্টেও নিজের পছন্দ মত সম্পাদনার সুযোগ।

রিয়েলমি এইট সিরিজ হাতে ছবি তুলতে কখনই বেগ পেতে হবে না, কারণে এইট সিরিজের স্মার্টফোনে থাকবে নতুন সব পোর্ট্রেট ফিল্টার। নিয়ন পোর্ট্রেট, ডায়নামিক বোকেহ পোর্ট্রেট এবং এআই কালার পোর্ট্রেট – এই তিনটি আইকনিক ফিল্টারের সমন্বয়ে রিয়েলমি এইট সিরিজের স্মার্টফোনে তোলা ছবি হয়ে উঠবে আরো বেশি প্রাণবন্ত।

রিয়েলমি এইট সিরিজের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা প্রযুক্তিগত দিক থেকে আসলেই ট্রেন্ডসেট করেছে। খুব শিগগিরই দেশের বাজারে এইট সিরিজের অত্যাধুনিক স্মার্টফোনগুলো লঞ্চ করা হবে বলে ধারণা করছেন প্রযুক্তিপ্রেমীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com