শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মানসম্মত চিকিৎসার অঙ্গিকার নিয়ে গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৯৯ বার পড়া হয়েছে
মানসম্মত চিকিৎসার অঙ্গিকার নিয়ে গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উন্নত ও মানসম্মত চিকিৎসার অঙ্গিকার নিয়ে গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টার যাত্রা শুরু করলো।

.

শনিবার (৬ মার্চ) বিকালে কুলিয়ারচর সোনালী ব্যাংকের নিচ তলায় ফিতা কেটে গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ, কুলিয়ারচর বাজার কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী, প্যানের মেয়র হাবিবুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

.
পরে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কমনায় গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে দোয়া পড়ান কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের শিক্ষক মুফতি নাছির উদ্দীন।
উল্লেখ্য গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে সার্বক্ষণিক আবাসিক ডাক্তার হিসেবে থাকবেন ডঃ সাদ্দাম হোসেন শামিম (এমবিবিএস), এছাড়া প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন ডা. এস.এম সাইফুজ্জামান ডায়াবেটিস, মেডিসিন ও শিশু রোগের প্রশিক্ষণ প্রাপ্ত পিজি হাসপাতাল ঢাকা এবং ডাঃ মোঃ ইখতেখার আনাম নোমান প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ঢাকা।

.
গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাজুল ইসলাম, পরিচালক রত্না বেগম জান্নাত ও পরিচালক মাসুদ রানা জানান, কম্পিউটারাইজ আল্ট্রাসনোগ্রাম, ডিজিটাল মেশিনে ইসিজি, এক্সরে, নবুলাইজার, রক্ত মল-মূত্র পরীক্ষা, বিদেশগামীদের মেডিকেল চেকআপ, প্রতিদিন আউটডোর সার্ভিস সুবিধা নিয়ে প্রাথমিক যাত্রা শুরু করে। খুব শীঘ্রই যোগাযোগ বান্ধব এ ডায়াগনস্টিক সেন্টারটি সর্বত্র সু-পরিচিতি বহন করবে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com