শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ

“ঐতিহাসিক ৭ মার্চ” দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলা প্রশাসন নানান বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে পালন উদ্যোগ হাতে নিয়েছে।

রবিবার (৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।

এরপর সকাল ৮ টায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুলিয়ারচর উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ কুলিয়ারচর শাখা, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ। সর্বসাধারণের পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর স্থিরচিত্র প্রদর্শনী করা হয় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কুলিয়ারচর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচি প্রণয়নসহ বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন রাখা হয়।

বিকাল ৪ টায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা ভুমি অফিস চত্বরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়। এছাড়া দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ মার্চে প্রদত্ত ভাষণ প্রচারের ব্যবস্থার মধ্যে দিয়ে ৭ মার্চ দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com