শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল বেতারে তথ্য অধিকার আইন শীর্ষক সাক্ষাৎকার, প্রচার ১৫ মার্চ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৮৯২ বার পড়া হয়েছে
বরিশাল বেতারে তথ্য অধিকার আইন শীর্ষক সাক্ষাৎকার, প্রচার ১৫ মার্চ

বরিশাল বেতারে “তথ্য অধিকার আমাদের অধিকারঃ সরকার ও জনগণের মাঝে সেতু বন্ধন তৈরিতে তথ্য অধিকার আইন ২০০৯” শীর্ষক সাক্ষাৎকার অনুষ্ঠিত  হয়েছে।

 

আজ রোববার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্রে এ সাক্ষাৎকার রেকর্ডিং করা হয়। সাক্ষাৎকার প্রদান করেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো: আক্তার জামীল। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে সরকারি নানা উদ্যোগ, স্বপ্রণোদিত তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের জন্য তথ্য উন্মুক্তকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে  তথ্যে জনগণের প্রবেশাধিকার তথা তথ্য অধিকার আইন-২০০৯ এর ভূমিকা, জনগণের ক্ষমতায়নের জন্য তথ্যে অভিগম্যতা নিশ্চিত করণ এবং এর মাধ্যমে  সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দুর্নীতি হ্রাস, সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহতকরণ, তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, ইত্যাদি সার্বিক বিষয়ে তিনি কথা বলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বরিশাল বেতারের অনুষ্ঠান উপস্থাপক ইমন। সাক্ষাৎকারটি  ১৫ মার্চ রবিবার সকাল ৮টা মিনিটে প্রচার করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com