জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৩১ বার তোপধ্বনি, আলোচনা সভা ,জাতীয় পতাকা উত্তোলন, ১০ দিন ব্যাপী বিভিন্ন ডকুমেন্টারী প্রর্দশনী ও বিভিন্ন কর্মসূচী রয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে নিকলী উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিয়াত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার আবু বাক্কার সিদ্দীক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর, জিসি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাইরুল ইসলাম ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী,সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।