বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

মাস্ক না পরলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে
মাস্ক না পরলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

আবার করোনার থাবায় ঘায়েল জনজীবন। হু হু করে বাড়ছে শনাক্ত আর মৃতের সংখ্যা। কিন্তু সাধারণ মানুষের তাতে যেন কোনো ভ্রুক্ষেপই নেই। মাস্ক ব্যবহার নিশ্চিতে তাই আবার মাঠে আইনশৃঙ্খলা বাহিনী।

 

রবিবার (২১ মার্চ) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করে ঢাকা মহানগর পুলিশ। নগরবাসী সচেতন না হলে আগামীতে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি তাদের।

সব সূচকেই দেশে আবারো ঊর্ধ্বমুখী কোভিড ১৯ সংক্রমণ। পরিস্থিতি ক্রমেই হচ্ছে অবনতি, চাপ বাড়ছে হাসপাতালগুলোতেও। এই যখন অবস্থা তখনো জনসমাগম কিংবা গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা। মাস্ক ব্যবহার না করার পেছনেই সবচে বেশি উদাসীনতা। কমতি নেই অজুহাতের।

মাস্ক না পরার বিষয়ে একজন সাধারণ মানুষ বলেন, মাস্ক সবসময় পরি কিন্তু এখন একজন লোক উঠায় দিতে আসছি তাই পরিনি। আরেকজন বলেন, আর মাস্ক পরে কি হবে, যার করোনা হওয়ার তার করোনা হবে। অন্য আরেকজন বলেন, মাস্ক পরতে ভালো লাগে না।

পরিস্থিতি যখন ভয়াবহ হচ্ছে, তখন জনগণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানাতে আবারো মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগানে রোববার সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হয় বিনামূল্যে মাস্ক। স্বাস্থ্যবিধি না মানলে সাধারণ আইনের প্রয়োগের হুঁশিয়ারিও দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকার তেজগাঁও বিভাগের ডিসি হারুন-আর-রশিদ বলেন, ‘বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আমরা মাস্ক পরানোর জন্য বলছি। আর এটাও বলছি কারও যদি মাস্ক না থাকে প্রত্যেক থানা খোলা আছে সেখানে যাবেন মাস্ক দিয়ে দেবে।’

মাস্ক বিরতণের এ কর্মসূচিকে ইতিবাচক বলছেন সাধারণ মানুষ। বেশির ভাগ এলাকায় এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায় পুলিশের জনসচেতনতামূলক কর্মসূচি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com