বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

যানজট নিরসনে ঢাকায় হবে ৬১ কিলোমিটার পাতাল রেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে
যানজট নিরসনে ঢাকায় হবে ৬১ কিলোমিটার পাতাল রেল

ঢাকা মহানগর ও আশপাশের যানজট নিরসনে পাতাল রেল নির্মাণ করা হবে। ছয়টি মেট্রোরেল সমন্বয়ে ৬৭ কিলোমিটার উড়াল এবং ৬১ কিলোমিটার পাতাল রেলসহ মোট ১২৮ কিলোমিটার দীর্ঘ একটি রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

সোমবার (২৯ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেল রুট-৫-এর সাউদার্ন অংশের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত নকশা ও টেন্ডার সহায়তার জন্য প্রতিষ্ঠানের সঙ্গে ডিএমটিসিএলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান।

এ লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৬ সালের মধ্যে উড়াল ও পাতাল সমন্বয়ে মেট্রো রুট-১ নির্মাণের লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন চলমান রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘২০২৮ মধ্যে উড়াল ও পাতাল মেট্রোরেলের সমন্বয়ে মেট্রো রুট-৫-এর নর্দার্ন ও সাউদার্ন অংশ নির্মাণের লক্ষ্যে বিভিন্ন সার্ভে ও প্রাথমিক নকশা প্রণয়নও চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে জি টু জি ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে মেট্রো রুট-২ এবং মেট্রো রুট-৪ নির্মাণের উদ্যাোগ প্রক্রিয়াধীন রয়েছে।’

মেট্রোরেল রুট-৬ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই ডিপোর অভ্যন্তরে রেললাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার ভায়াডাক্টের উপর রেললাইন স্থাপনের জন্য Track Plinth Casting সম্পন্ন হয়েছে।’

এমআরপি লাইন-৬-এর নির্মাণকাজের সার্বিক গড় অগ্রগতি ৬১ দশমিক ৩৩ ভাগ। প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫২ ভাগ।

দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থাকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৫৭ দশমিক ৬৮ ভাগ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫১ দশমিক ৬৫ ভাগ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com