বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১৬০ বার পড়া হয়েছে
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ৩৬ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ১৭৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৯৬১ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৭ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৬০৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৬ হাজার ৭৭৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৬৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ২০৬ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৪ নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৪৭ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩ হাজার ৮৫৪ জনের।

আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের।

মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৬৭ হাজার ৯৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে উঠে আসা ফ্রান্স মৃত্যু বিবেচনায় রয়েছে অষ্টম স্থানে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ২ হাজার ৪৫৭ জন এবং মারা গেছে ৯৬ হাজার ৪৩৮ জন।

আক্রান্ত বিবেচনায় পঞ্চম এবং মৃতের সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে রাশিয়া। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ১১ হাজার ৯৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৯৮৬ জনের।

মৃত্যুর দিক দিয়ে ষষ্ঠ এবং আক্রান্তের সংখ্যায় সপ্তম স্থানে রয়েছে ইতালি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ২৯ হাজার এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৩২৮ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com