শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিসরে ৩ হাজার বছরের প্রাচীন ‘স্বর্ণ শহর’ আবিষ্কার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে
মিসরে ৩ হাজার বছরের প্রাচীন ‘স্বর্ণ শহর’ আবিষ্কার

মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরে তিন হাজার বছর আগের ‘স্বর্ণ শহরের’ খোঁজ পাওয়া গেছে। বালক সম্রাট তুতেনখামেনের সমাধির পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান বলে মনে করছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার একটি প্রত্নতাত্ত্বিক মিশনের বিবৃতিতে এমন তথ্য পাওয়া গেছে।

বলা হয়, সম্রাট তৃতীয় আমেনহোতেপ আতেন নামের হারানো শহরটি গড়ে তুলেছিলেন। মিসরের অষ্টাদশ রাজবংশের নবম রাজা ছিলেন তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব ১৩৫৩ থেকে ১৩৯১ পর্যন্ত তিনি মিসর শাসন করেন।

 

তার শাসনামলের সবচেয়ে বড় প্রশাসনিক ও শৈল্পিক বসতি ছিল এই স্বর্ণ শহর। লুক্সরের পশ্চিমতীরে এটির অবস্থান। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের মিসরীয় বিদ্যার অধ্যাপক বেটসি ব্রিয়ান বলেন, এই নিখোঁজ শহরটির অনুসন্ধান তুতেনখামেনের সমাধির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি প্রাচীন মিসরের জীবনযাপন সম্পর্কে আমাদের বিরল ধারণা দিতে সক্ষম হবে।

এটিকে অসাধারণ আবিষ্কার বলে আখ্যায়িত করেছেন মিসর বিদ্যার গবেষকরা। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের স্নাতকবর্ষের শিক্ষার্থী পাওলো কার্টাগেনা বলেন, প্রাচীন মিসরের জীবন সংস্কৃতি কেমন ছিল, তা জানতে এই আবিষ্কার থেকে আমরা তাৎপর্যপূর্ণ ধারণা পাব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com