সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

জাকারবার্গের নিরাপত্তায় বছরে খরচ ২ কোটি ৩০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে
জাকারবার্গের নিরাপত্তায় বছরে খরচ ২ কোটি ৩০ লাখ ডলার

২০২০ সালে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নিরাপত্তার জন্য ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয় করা হয়েছে।

এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা ব্যক্তিদের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। ফেসবুকের নিরাপত্তাবিষয়ক বার্ষিক রিভিউর ‘আইডেন্টিফায়েড স্পেসিফিক থ্রেটস টু মি. জাকারবার্গ’ নামে একটি অধ্যায়ে এমনটা উল্লেখ করা হয়।

গত বছরে জাকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তা ব্যয় অনেকটা বেড়েছে। বিশেষ করে কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ প্রটোকল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতি ও অন্যান্য নিরাপত্তা হুমকির জন্য এ ব্যয় বৃদ্ধি পায়।

গত বছর ১ কোটি ৩০ লাখ ডলারের মতো ব্যয় করা হয়েছে জাকারবার্গ ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তায়। ফেসবুক সিইও এবং তার পরিবারের সদস্যদের বাসভবন ও ভ্রমণের সময় নিরাপত্তাসংক্রান্ত কারণে এ ব্যয় করা হয়।

এ ছাড়াও জাকারবার্গ আরও অতিরিক্ত ১ কোটি ডলার তার নিরাপত্তারক্ষী ও অন্যান্য নিরাপত্তা ব্যয় হিসেবে পেয়েছেন। গত বছর তার ন্যূনতম নিরাপত্তা ব্যয় ছিল ১ কোটি ৩৪ লাখ ডলার।

ফেসবুক সিইওর পক্ষ থেকে তার একজন প্রক্সি জানান, জাকারবার্গ মানেই ফেসবুক। তারা একে অপরের সমার্থক। ফলে ফেসবুক সম্পর্কে যত বাজে ধারণা পোষণ করা হয়, তা একপ্রকার জাকারবার্গের ওপরই বর্তায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com