রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোরআনের ২৬টি আয়াত নিষিদ্ধের আবেদন খারিজ, বাদীর জরিমানা

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে
কোরআনের ২৬টি আয়াত নিষিদ্ধের আবেদন খারিজ, বাদীর জরিমানা

পবিত্র কুরআনের সুনির্দিষ্ট ২৬টি আয়াত ‘সন্ত্রাসবাদের প্রমোট’ করছে এমন অভিযোগ তুলে আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ভারতের উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সাবেক প্রধান ওয়াসিম রিজভী। ভারতের সুপ্রিম কোর্ট সেই রিট পিটিশন খারিজ করে দিয়েছেন।

 

সোমবার ( ১২ এপ্রিল) বিচারপতি রোহিনটন নারিমানের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই রিট পিটিশনকে ‘পুরোপুরি অর্থহীন’ বলে মন্তব্য করে রিটটি খারিজ করে দেন। এসময় আদালত রিজভীকে ৫০ হাজার রুপি জরিমানাও করেছেন। এই অর্থ জরিমানা লিগ্যাল এইড সার্ভিস কর্তৃপক্ষকে দিতে বলা হয়েছে।

বিচারপতি নারিমান আইনজীবীকে জিজ্ঞাসা করেন, আপনি কি সত্যিই এই পিটিশন নিয়ে তর্ক করতে চান? ওই আইনজীবী দুই মিনিট সময় চান। তিনি আদালতকে বলেন, মাদরাসায় আটকে রেখে শিশুদের মধ্যে ‘ইসলামি সন্ত্রাসবাদের উন্মেষ’ ঘটাতে এসব আয়াত ব্যবহার করা হচ্ছে।

পরে সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারপতি নারিমান বলেন, আমরা আইনজীবীদের যুক্তিতর্ক শুনেছি। এবং এটা পুরোপুরি অর্থহীন তাই আমরা এই পিটিশন খারিজ করে দিয়েছি। রিজভী তার পিটিশনে বলেছিলেন যে, অবিশ্বাসী এবং বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড বৈধতা দিতে এসব আয়াত কুরআনে ঢুকানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com