বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

বনানীতে চিরঘুমে কবরী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে
বনানীতে চিরঘুমে কবরী

রাষ্ট্রের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ শেষে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। এর মাধ্যমে সমাপ্তি ঘটলো ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ নামের বর্ণিল এক অধ্যায়ের। ঢালিউড ইন্ডাস্ট্রি হারালো কিংবদন্তি আরেক অভিভাবক।

শনিবার বাদ জোহর কবরীকে দাফন করা হয় বনানীর কবরস্থানে, যেখানে বাংলা চলচ্চিত্রের নায়করাজ হিসেবে পরিচিত রাজ্জাকও শায়িত আছেন।

টানা ১২ দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

বাংলা চলচ্চিত্রে কবরী এক বিস্ময় আর সৌন্দর্যের প্রতীক। অভিনয়ের মাধ্যমে রূপালি সুতোয় কেড়েছেন দর্শকের মুগ্ধ দৃষ্টি। ‘সুতরাং’ ছবিতে ১৪ বছর বয়সে মিনা পাল নামের এক কিশোরী তার ভুবন ভোলানো হাসির যে অচ্ছেদ্য মায়ায় বেঁধেছিলেন এ দেশের সিনেমা দর্শকদের; তার ঘোরে বাঙালি মুগ্ধ হয়ে থাকে পরবর্তী ৫৬ বছর।

সুভাষ দত্ত পরিচালিত ও অভিনীত ‘সুতরাং’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নায়িকা কবরীর আবির্ভাব, মিনা পাল নাম বদলে প্রথম ছবিতেই কবরী হিসেবে তার আত্মপ্রকাশ ও বাঙালির হৃদয় জয়ের যাত্রা শুরু।১৯৬৪ সালের ২৪ এপ্রিল মুক্তি পায় ছবিটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com