শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে আগুনে পুড়লো অটো চালকের দেড় লাখ টাকার ২টি গরু

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৯৮৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে আগুনে পুড়লো অটো চালকের দেড় লাখ টাকার ২টি গরু

কিশোরগঞ্জ কুলিয়ারচরে এক অটোরিকশা চালকের গোয়াল ঘরে আগুন লেগে দেড় লাখ টাকা মূল্যের দুইটি ষাঁড় গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে পাশের কক্ষের সব আসবাবপত্র। এতে প্রায় ২ লাখেরও বেশি কয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) রাত ১০ টার দিকে কুলিয়ারচর পৌর সদর বড়খারচর রেলক্রসিং সংলগ্ন মৃত আব্দুর রাশিদের বড় ছেলে অটোরিকশা চালক মোঃ জিল্লুর রহমান (৪৫) এর গোয়াল ঘরে এই মর্মান্তিক অগ্নিকান্ডে ঘটনাটি ঘটে।

জানা যায়, গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে, ঘর তালাবদ্ধ করে জিল্লুর রহমান তারাবিহ্ নামাজ পড়তে মসজিদে যায়। মসজিদ থেকে এসে খাবার খেতে বসলে শুনতে পায়, তার গোয়াল ঘরে আগুন লাগে। তখন দৌড়ে গিয়ে দেখে তার স্বপ্নের গোয়াল ঘরে আগুন জ্বলছে। এসময় তার ডাক-চিৎকারে আশাপাশের মানুষ ছুটে আসে এবং আগুন নিভাতে সহায়তা করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে, তাদের প্রায় ২০-২৫ মিনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে জিল্লুর রহমানের কষ্টার্জিত তিলে তিলে গড়া সম্বল ও স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

ভোক্তভোগী জিল্লুর রহমান বলেন, আমি গরুগুলো কোরবানির ইদের জন্য পালন করছিলাম। খুব কষ্ট করে তিলে তিলে আমি গরু দুইটি লালন-পালন করি। স্বপ্ন ছিলো কোরবানির ইদে গরু দুইটি বিক্রি করে কিছুটা আর্থিক অনটন গোছানোর। এই গরুগুলোই আমার প্রধান সম্বল ছিলো। কিন্তু আগুনে পুড়ে আমার সম্বল ও স্বপ্ন ছাই হয়ে গেছে।

আগুন লাগার কারণ জানতে চাইলে, কুলিয়ারচর ফায়ার স্টেশন অফিসার আবুল কালাম বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় দেড় রাখ টাকা মূল্যের ২টি গরু এবং প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্রের পুড়ে গেছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com