বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভারতে করোনায় এ যাবৎকালের সর্বোচ্চ ২২৬৩ মৃত্যু, সংক্রমণে বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে
ভারতে করোনায় এ যাবৎকালের সর্বোচ্চ ২২৬৩ মৃত্যু, সংক্রমণে বিশ্ব রেকর্ড

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত শনাক্তে রেকর্ড।

আর আগে ভারতে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় যত করোনা রোগী শনাক্ত হয়েছেন, তা বিশ্ব রেকর্ডও। বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত একদিনে এত রোগী শনাক্ত হয়নি।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুতেও নতুন রেকর্ড হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে একদিনে সর্বোচ্চ ২ হাজার ২৬৩ জন করোনায় মারা গেছেন। আগের দিন দেশটিতে রেকর্ডসংখ্যক ২ হাজার ১০৪ জন করোনায় মারা যান।

ভারত সরকারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৯২০ জন।

বিশ্বে করোনায় আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সংক্রমণের দিক দিয়ে সম্প্রতি ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজধানী নয়াদিল্লির সংক্রমণ পরিস্থিতিরও অবনতি হয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com