শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে
দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ খালেদা জিয়া

দ্বিতীয়বার পরীক্ষাতেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত হওয়ার ১৪ দিন পরেও তিনি করোনা পজিটিভ শনাক্ত হলেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী শনিবার রাত সাড়ে ১২ টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডা. সিদ্দিকী জানান, বাসার করোনা আক্রান্ত ১৪ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খালেদা জিয়াসহ চারজনের ফল পজিটিভ পাওয়া গেছে। আর সবার নেগেটিভ এসেছে। কিন্তু সবাই মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। তাদের কোন জটিলতা নেই। ৪/৫ দিন পর আবার পরীক্ষা করা হবে।

তিনি বলেন, খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। করোনাজনিত বিপদজনক সময় পার হয়ে গেছে। করোনার দ্বিতীয় সপ্তাহে যে জটিলতা তৈরী হয় সেটা খালেদা জিয়ার ক্ষেত্রে হয়নি। তিনি এখন আশঙ্কামুক্ত।

এর আগে শনিবার বিকালে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বেলা পৌনে ৩টার দিকে ডা. আল মামুন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর ল্যাবএইডের টেকনোলজিস্ট শরীফ উদ্দিন সবুজও বাসভবনে যান। বিকাল ৪টার দিকে তারা করোনার নমুনা নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার রক্তসহ কিছু পরীক্ষা করা হচ্ছে।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। অপিজেন স্যাচুরেশন স্বাভাবিক সময়ের মতোই সবসময় ৯৮/৯৯ পাওয়া গেছে। খাবারের রুচিও আগের মতো আছে এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তার দুর্বলতা আগের থেকে কমেছে।

এর আগে গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানান, বিএনপির চেয়ারপারসন করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাসভবনে আরও কয়েকজন আক্রান্ত। বাসাতেই সবার চিকিৎসা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com