শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

দিল্লির গ্রিন পার্ক মসজিদকে করা হলো কোয়ারেন্টাইন সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে
দিল্লির গ্রিন পার্ক মসজিদকে করা হলো কোয়ারেন্টাইন সেন্টার

মহামারি করোনাভাইরাসের ভয়াবহতায় জর্জরিত দিল্লি। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। দিল্লি ও মহারাষ্ট্র অঙ্গরাজ্যের স্বাস্থ্যখাতে পড়েছে আকাশসম চাপ। দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। হাসপাতালেও পর্যাপ্ত বেড পাচ্ছেন না রোগীরা। এমন অবস্থায় মানবিকতার হাত বাড়িয়ে মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টার করা হলো দিল্লিতে। খবর জিনিউজের।

দিল্লির ওই মসজিদটির নাম গ্রিন পার্ক মসজিদ। সেখানে বিশেষভাবে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে। যাতে রয়েছে মেডিক‌্যাল সাপোর্টসহ ১০টি বেড। এছাড়া রোগীদের মাস্ক, সেনিটাইজার ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

এ প্রসঙ্গে গ্রিন পার্ক মসজিদের ম‌্যানেজিং কমিটির যুগ্ম সচিব মোহাম্মদ সেলিম বলেন, ‘দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মানুষও অনেক কষ্ট পাচ্ছে। যার কারণে আমরা মসজিদে কোয়ারেন্টাইন তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করি। এখানে ১০টি বেড আছে। এখানে আসার জন্য আমরা মানুষের কাছ থেকে ফোন কল পাচ্ছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লোকজনকে ভর্তি করছি আমারা।’

তিনি আরও বলেন, ‘আমরা ওষুধ, মাস্ক, সেনিটাইজার, পিপিই’র ব‌্যবস্থা করেছি। আমরা তাদের খাবারেরও ব‌্যবস্থা করেছি। কিন্তু দুঃখজনক যে আমরা এখনও অক্সিজেনের ব‌্যবস্থা করতে পারিনি। তবে চেষ্টা চলছে। দ্রুতই এর ব‌্যবস্থা করতে পারবো।’

এদিকে, দৈনিক সংক্রমণের দিক দিয়ে ফের নতুন রেকর্ড গড়ল ভারত। দেশটিতে প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন রোগী পাওয়া গেছে ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। একইসময়ে মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com