শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে পূর্ব শত্রুতার জেরে এক বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে র্পূব শত্রুতার জেরে এক বসতবাড়িতে আগুন দেওয়া অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বসত বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির নেতার বিরুদ্ধে।

গত বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম আগরপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আল আমিন (২৮) এর বসতবাড়িতে এ ঘটনা ঘটে ।

ভুক্তভোগী আল আমিন অভিযোগ করে বলেন, ওইদিন রাতে পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে আমাদের বাড়িতে হামলা ও বসতঘরে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিএনপি নেতা ও সাবেক মেম্বার মজনু মিয়া ও তার দলবল । এ-সময় আমরা আগুন থেকে প্রাণে রক্ষা পেলেও এই ঘটনায় ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, এর আগে গত ২৩ এপ্রিল শুক্রবার জমি সংক্রান্ত জেরে আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে তারা। এই ঘটনায় কুলিয়ারচর থানার একটি মামলা দায়ের করলে, বাচ্চু, শাহ আলম নামের দুই আসামিকে গ্রেফতার করে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করে কুলিয়ারচর থানা পুলিশ। পরবর্তীতে বাচ্চু, শাহ আলম আদালত থেকে জামিন নিয়ে এসে, মজনু মিয়ার নেতৃত্বে রাতের অন্ধকারে ফের আমাদের বাড়িঘরে হামলা ভাঙচুর করে। একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর আমি ও আমার পরিবার চরম আতঙ্কে ও ভয়ে দিন পার করছি।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মজনু মেম্বারের সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ সম্ভব হয়নি। মজনু মেম্বারের ছেলে আফজাল হোসেন বলেন, তারা বাড়িতে ইয়াবা গাঁজার ব্যবসায় করে। এ-সব ব্যবসায় বাঁধা দিলে আমাদের গালিগালাজ ও মারধর করতে আসে। পরবর্তীতে নিজেরা নিজেদের ঘরে আগুন দিয়ে আমাদের দোষারোপ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com