রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

ভারতের মাটিতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ১৮১ বার পড়া হয়েছে
ভারতের মাটিতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে স্পষ্ট জানিয়েছে, কোনও বিকল্প নয়, ভারতের মাটিতেই হবে বিশ্বকাপ।

সম্প্রতি বিসিসিআইয়ের কর্মকর্তা ধীরাজ মালহোত্রা সেদেশের একটি সংবাদমাধ্যমকে জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিশ্বকাপের জন্য ভারতের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে তৈরি রাখা হচ্ছে।

ওই কর্মকর্তার এমন বক্তব্যে চটেছে বিসিসিআই। তারা জানিয়ে দিয়েছে, একজনের বক্তব্যে সবকিছু নিশ্চিত হয়ে যায় না। বিকল্প ভাবনা তৈরি রাখতে পারে একমাত্র গভর্নিং বডি। প্রতিযোগিতার ডিরেক্টরের সেই অধিকার নেই।

সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্মকর্তা বলেন, বিশ্বকাপ ভারতেই হবে। কোনও দ্বিতীয় বিকল্প নিয়ে এখনও আলোচনা হয়নি। গর্ভনিং বডি বা অ্যাপেক্স কাউন্সিলের কাছে বিকল্প ভাবনার কোনও খবর এখনও আসেনি। তাই বিশ্বকাপ সরতে পারে এরকম চিন্তা-ভাবনা অবাস্তব।

ওই কর্মকর্তা আরও বলেছেন, ভারত অনেক বড় দেশ। এখানে অনেক স্টেডিয়াম আছে। বিকল্প কেন্দ্র খুঁজতে চাইলে দেশের ভেতরেই তা পাওয়া যেতে পারে। পরিস্থিতি ঠিক না হলে কোনও রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর চাপ দিতে চাই না আমরা। আইপিএলের আয়োজন থেকে শিক্ষা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com