শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে নগদ অর্থ সহায়তা পেলো ৩০০ পরিবার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে নগদ অর্থ সহায়তা পেলো ৩০০ পরিবার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থ উপহার পেলেন কুলিয়ারচর পৌর এলাকার ৩০০ পরিবার। কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিনের সভাপতিত্বে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের মাঝে এ উপহারের অর্থ বিতরণ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসী।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ে অসহায় কর্মহীনদের মাঝে মোট দেড় লাখ টাকা, কার্ড প্রতি বরাদ্দ ৫০০ টাকা করে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার চৌধুরী, উপজেলা তথ্য আপা (প্রকল্প) কর্মকর্তা শিউলী আক্তার, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র হাবিবুর রহমান, কাউন্সিলর সেলিম ক্বারি, কাউন্সিলর লুৎফর রহমান ফরিদ, কাউন্সিলর হুমায়ুন কবির নূরী, কাউন্সিলর জামাল উদ্দিন প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com